বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

Headline :
মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান অধ্যাপক ডোনারের কেরানীগঞ্জে ৯৩ শতাংশ জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরির অভিযোগ স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

মাদারীপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name / ৪১৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং সংহতি জানিয়ে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
গতকাল দুপুরে জেলা ছাত্রদল ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের সুমন হোটেল এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারীপুর কলেজ ক্যাম্পের প্রধান সড়কে
এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা নিশ্চুপ সারা বিশ্ব। সাধারণ ফিলিস্তিনিদের ওপর এই অমানবিক নির্যাতন মেনে নেবে না মুসলিম বিশ্ব।’
ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং আন্তর্জাতিক আদালতে ইজরাইলের গণহত্যার বিচার দাবি করেন বক্তারা।

এসময় বক্তব্য দেন, মাদারীপুর জেলা ছাত্রদলের আহ্বায় মেহেদী হাসান জাকির, ও সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ন আহ্বায় মাহামুদুল হাসান, ফয়সাল হোসেন , নূর হোসেন এছাড়া জেলার ছাত্রদল নেতা মোহাম্মদ ইকবাল হোসাইন ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইমরান হোসেন ও ইব্রাহিম, সজিব হোসেন এছাড়া জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *