বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

Headline :
মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান অধ্যাপক ডোনারের কেরানীগঞ্জে ৯৩ শতাংশ জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরির অভিযোগ স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা সুনামগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা উপকরণ বিতরণ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ

মো: নাসির মোল্লা:

ঢাকা, ৭ অক্টোবর ২০২৬: “সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” প্রতিপাদ্যে আয়োজিত বিশ্ব বসতি দিবস ২০২৬ ও বসতি মেলার তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মতিন।

অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

রাজউক চেয়ারম্যান মেলা সফলভাবে আয়োজন ও অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মেলার মাধ্যমে আবাসন ও নির্মাণ খাতের প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা মানুষের কাছে তুলে ধরার সুযোগ পেয়েছে। সাশ্রয়ী মূল্য ও উন্নতমান নিশ্চিত করে জনগণের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মেলা সফল করতে সহযোগিতাকারীদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে। সেবা গ্রহণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, মানুষ কষ্টার্জিত অর্থ দিয়ে প্লট ও অ্যাপার্টমেন্ট কেনেন। তাই কোনো জটিলতা থাকলে তা দ্রুত সমাধান করে যথাসময়ে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। নিরাপদ, মানবিক ও টেকসই বাংলাদেশ গড়তে আবাসন ও নির্মাণ খাতের সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউকসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তা, আবাসন ও নির্মাণ খাতের প্রতিনিধি এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *