মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
মো লুৎফুর রহমান রাকিব:
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ জুন থেকে ৫জুলাই ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে ইকামা আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।
একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬২৯ জন ধরা পড়েন। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপীয়, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টাকালে আরও ৫৮ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, চাকরি অথবা অন্যভাবে সহায়তা করার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৭ হাজার ৪৪৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে ১২ হাজার ২৯২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং ব্যবহৃত গাড়ি বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।