সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ নেতৃত্বে একটি স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করা হয় কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে। এদিন জালধরা সহ বিভিন্ন গ্রামে এই কর্মসূচি পালন করে বিজেপি র সাংগঠনিক কমিটির সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে সারা ভারত জুড়ে। ভারতের বিভিন্ন রাজ্যে থেকে শুরু করে বিভিন্ন জেলা ভিত্তিক এই কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ। তার ভাগ হিসাবে মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির অধীনে বিভিন্ন যায়গায় এই সেবা সংকল্প অভিযান কর্মসূচি শুরু হয়েছে। এদিন মগরাহাট পশ্চিমের কালিকেপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে জালধরা সহ বিভিন্ন যায়গায় এই সেবা সংকল্প অভিযান ও স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ এবং মথুরাপুর জেলা স্যোশাল মিডিয়া র সভাপতি শ্রী সৌমিত্র পুরকায়স্থ এবং সহ অন্যান্য বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ।
এর আগে মগরাহাট পশ্চিমের এক নাম্বার মন্ডল, এবং দুই নাম্বার মন্ডল ও তিন নাম্বার মন্ডল সভাপতিরা নিজ নিজ দায়িত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করে। তাদের এই কাজ করতে সহযোগিতা করেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ।।