শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

Headline :
চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান অধ্যাপক ডোনারের

আকাশমণির “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

Reporter Name / ৩০১ Time View
Update Time : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

আকাশমণির “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”

আবুল হোসেন সিকদার :

অমর একুশে বইমেলা ২০২৫ প্রকাশিত হয়েছে, মনের কবি প্রেমের কবি আকাশমণির কাব্যগ্রন্থ “স্বপ্ন ভাঙার শব্দ হয় না”। বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন শাহাদাত শিবলী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি পাওয়া যাবে প্রকাশনীর শোরুমে, রকমারি এবং বইমেলার স্টলে। স্টল নং ৩২৭,৩২৮,৩২৯

মধুমতী নদীর কোল ঘেঁষা নড়াইলের দেবদুন গ্রামে ৩ জুন ১৯৮০ সালে জন্মগ্রহন করেন কবি আকাশমণি। ছোট বেলায় এসএম সুলতানের চিত্রকর্মে যে অস্পৃশ্য জীবন তিনি দেখেছিলেন, তা মননে যে বোধের জন্ম দিয়েছে, তা-ই তাকে মানুষের যাপন যুদ্ধের আলেখ্য লেখার প্রেরণা দিয়েছে। গ্রাম ছেড়ে বাবার বুটের শব্দের সাথে কৈশোর কেটেছে ক্যান্টনমেন্টে, তখনও তার চিন্তায় লেফট রাইট করেছে মানুষ ও তার ঐতিহাসিক যাতনা যাপন, তার যুদ্ধ সংগ্রাম।

কবি আকাশমনির ৪র্থ কাব্যগ্রন্থ- স্বপ্ন ভাঙার শব্দ হয় না। কবিতাগুলোতে প্রেমের বহুরূপ ভাব বিধৃত হয়েছে। কবি শব্দ চয়নে দক্ষতার পরিচয় দিয়েছেন। সরাসরি প্রেম ও তার রস আস্বাদন করতে পারবে পাঠকগণ। কবি তার শব্দের জালে বন্দি করে পাঠককে এক অলৌকিক জগতে নিয়ে যান।

সেখানে হাসি-কান্না, দুঃখ-বেদনা, প্রেম-বিরহ আর মুগ্ধতায় মোহাচ্ছন্ন করে দেন কবি। কবি আকাশমনির শব্দ, বাক্য, উপমা, চিত্রকল্প কবিতার পাঠককে বিমোহিত করে। এক ধরনের শক্তির যোগান দেয়, যা প্রাণের তৃষ্ণা মিটায়। বইটির অন্য কবিতা পাঠের পূর্বেই বইটির নামই যেনো একটি কবিতা পাঠের তৃপ্তি দেয়। কল্পনার জায়গা করে দেয়। কী দারুণ অদ্ভুত অনুভূতির নাম- স্বপ্ন ভাঙার শব্দ হয় না।

আমরা এমন কবিতাই চাই, যে কবিতা আমাদের পিপাসা মেটাবে। আমাদের আবেগ, আত্মউন্মোচন করবেন। এ গ্রন্থের কবিতাগুলো খুবই মনোমুগ্ধকর। প্রেম, প্রকৃতি, নারী, স্বদেশ, নদী, মাটি বারবার উচ্চারিত হয়েছে কবির কবিতায়।

নিজের কবিতার কথা বলতে গিয়ে আকাশমণি বলেন, একান্ত বাধ্যগতের মত কিছুই হয়নি কবিতা ছাড়া, কবিতাই কবিতা লেখার দায়মুক্তি। বাকিটা আমার পাঠকদের হাতে।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থ – মেঘঝরা দুপুরে, বৃষ্টির ছন্দে মাটির গন্ধে, ঈশ্বর এ পাড়ায় থাকে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *