শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান অধ্যাপক ডোনারের কেরানীগঞ্জে ৯৩ শতাংশ জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরির অভিযোগ স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা

সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া

Reporter Name / ১৩ Time View
Update Time : শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Oplus_131072

সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া

হৃদয় ইসলাম :

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য, অভিভাবক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শ্যামপুর থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, সালাউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি ও জনসেবার সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকায় তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মো. হারুন অর রশিদ, আহ্বায়ক, শ্যামপুর থানা শ্রমিক দল, ঢাকা মহানগর দক্ষিণসহ শ্রমিক দলের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা।
অনুষ্ঠানের শেষে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *