শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ বিশ্ব বসতি দিবস ও বসতি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নের আহ্বান অধ্যাপক ডোনারের কেরানীগঞ্জে ৯৩ শতাংশ জমি নিয়ে বিরোধ, জাল দলিল তৈরির অভিযোগ স্বচ্ছ ভারত মিশন কর্মসূচি পালন মগরাহাট পশ্চিমের চার নম্বর মন্ডল কমিটির সূত্রাপুর-গেন্ডারিয়ায় রাজউকের অভিযান,৮ ভবনে ব্যবস্থা কাপাসিয়ায় গ্রিন কাপাসিয়া,ক্লিন কাপাসিয়া’কর্মসূচির যাত্রা শুরু অভিনয়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন নাহার কনা

ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান

Reporter Name / ১৯৭ Time View
Update Time : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Oplus_131072

ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, লাখ টাকা জরিমানা

এস এম হৃদয় ইসলাম:

রাজধানীর ওয়ারী এলাকায় নকল বিআরবি, বিজলীসহ বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ কাঁচামাল, প্রস্তুতকৃত বৈদ্যুতিক তার ও তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. শামীম নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব-১০-এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপির ওয়ারী থানাধীন বিসিসি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিসিসি রোড এলাকার দুটি কারখানায় তল্লাশি চালিয়ে নকল বিআরবি, বিজলী ও অন্যান্য ব্র্যান্ডের বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে,১৫১ বস্তা পিভিসি দানা, ৫০ কেজি তার, ৪৬০ কেজি তামা, দুটি সিলার মেশিন, ২০ বস্তা আরআর ক্যাবল কার্টুন, দুই কার্টন বিআরবি স্টিকার, এক কার্টন পলি ক্যাবল স্টিকার, এক কার্টন বিজলী ক্যাবল, ৯১ কয়েল বিআরবি ক্যাবল এবং ৫০টি ডায়েস।
র‌্যাব জানায়, জব্দ করা এসব মালামাল পরবর্তীতে ধ্বংস করা হয়েছে। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মো. শামীমকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, নকল ও অবৈধ বৈদ্যুতিক তার উৎপাদন ও বাজারজাতকরণের মতো কার্যক্রমের বিরুদ্ধে জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *