মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

Headline :
শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা শহীদ দিবসে বাংলাকে বিচার বিভাগের দাপ্তরিক ভাষা করার দাবি মুক্তিজোটের জামাত ইসলামের আয়োজনে সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠনের স্মারকলিপি নিরাপদ চিকিৎসা ও পরিবেশ সুরক্ষা আন্দোলনের আত্মপ্রকাশ ঢাকা-৩ আসনে ধানের শীষের পক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচার-প্রচারণা মির্জাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আওয়ামী লীগের দোসর বজলু রশিদ সরদারের বিরুদ্ধে বাজারের ঘর দখলের অভিযোগ  বরিশাল বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হলেন মো. মুনির উজ্জামান শিমু মির্জাপুরের গোড়াই ইউনিয়নে ধানের শীষের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরন

শায়েস্তাবাদ খেয়া ঘাটে সিন্ডিকেটের কবলে যাত্রীরা

Reporter Name / ৩৩ Time View
Update Time : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Oplus_131072

 

বরিশাল প্রতিনিধি:

বরিশাল শহরের সঙ্গে নদীপথে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম শায়েস্তাবাদ খেয়া ঘাট। বিশেষ করে মেহেন্দিগঞ্জ উপজেলা, কাজিরহাট ও হিজলা উপজেলা থেকে বরিশাল শহরে আসা-যাওয়ার একমাত্র সহজ ও দ্রুত মাধ্যম এই খেয়া পারাপার। প্রতিদিন শত শত মানুষ নিত্যপ্রয়োজন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার কাজে এই ঘাট ব্যবহার করে থাকেন।

কিন্তু অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ঘাটটিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সরেজমিনে দেখা যায়, আগের তুলনায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের দাবি, নিয়মিত লাইনের ট্রলার ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয় এবং বাধ্য করা হয় রিজার্ভ ট্রলার ব্যবহার করতে। ফলে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

ভুক্তভোগীরা জানান, প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তারা। কোনো প্রতিবাদ করলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন অনেকে। এতে করে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *