বরিশাল প্রতিনিধি:
বরিশাল শহরের সঙ্গে নদীপথে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম শায়েস্তাবাদ খেয়া ঘাট। বিশেষ করে মেহেন্দিগঞ্জ উপজেলা, কাজিরহাট ও হিজলা উপজেলা থেকে বরিশাল শহরে আসা-যাওয়ার একমাত্র সহজ ও দ্রুত মাধ্যম এই খেয়া পারাপার। প্রতিদিন শত শত মানুষ নিত্যপ্রয়োজন, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষার কাজে এই ঘাট ব্যবহার করে থাকেন।
কিন্তু অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ঘাটটিতে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সরেজমিনে দেখা যায়, আগের তুলনায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের দাবি, নিয়মিত লাইনের ট্রলার ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয় এবং বাধ্য করা হয় রিজার্ভ ট্রলার ব্যবহার করতে। ফলে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
ভুক্তভোগীরা জানান, প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন তারা। কোনো প্রতিবাদ করলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন অনেকে। এতে করে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta