বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির
নিজস্ব প্রতিবেদক | ৭১ বাংলা বার্তা
চলচ্চিত্রের জগৎ থেকে ফুটবলের মাঠ—দুই ভিন্ন অঙ্গনে নিজের পরিচিতি গড়ে তুলেছেন আকাশ খান আমির।
বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিত এই তারকা এখন ঢাকা মিরপুর ক্লাবের কর্ণধার ও টিম ম্যানেজার হিসেবে ফুটবল অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছেন।
গাজীপুরের কাপাসিয়া থেকে উঠে আসা আকাশ খান আমির খেপ ফুটবলে নিজের দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে পরিচিতি অর্জন করেছেন। দেশের বিভিন্ন স্থানে খেপ ফুটবল খেলতে গিয়ে মাঠে দর্শকদের নজর কাড়ছেন তিনি।
ফুটবলের প্রতি ভালোবাসা, খেলার প্রতি নিবেদন এবং মাঠের পারফরম্যান্সের কারণে অনেকের কাছে তিনি এখন ‘মাঠের রাজা’ হিসেবে পরিচিত।
অভিনয়ের পাশাপাশি ফুটবল অঙ্গনে তাঁর এই সম্পৃক্ততা নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা মিরপুর ক্লাবের কর্ণধার ও টিম ম্যানেজার হিসেবে তিনি ক্লাবের কার্যক্রম পরিচালনার পাশাপাশি ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন।
গাজীপুরের কাপাসিয়া থেকে সারা বাংলাদেশে খেপ ফুটবলে অংশ নেওয়া আকাশ খান আমিরের এই যাত্রা স্থানীয় ফুটবলপ্রেমীদের কাছে আগ্রহের বিষয় হয়ে উঠেছে। চলচ্চিত্রের পরিচিত মুখ থেকে ফুটবলের মাঠে সক্রিয় হয়ে ওঠা তাঁর বহুমুখী কর্মকাণ্ডেরই একটি দিক।
৭১ বাংলা বার্তার পক্ষ থেকে আকাশ খান আমিরের চলচ্চিত্র ও ফুটবল অঙ্গনে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।