শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

Headline :
সৌদিতে চাকরির প্রলোভন, শেষে নির্যাতন,আমতলীতে আদালতে মামলা আগুন নিয়ন্ত্রণে ডিজিটাল প্রশিক্ষণ দিচ্ছেন পোস্তগোলা ফায়ার সার্ভিস ঈগল বক্স এলাকায় যানজট নিরসনে সক্রিয় ট্রাফিক ইন্সপেক্টর ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী গ্রেফতার গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয় বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন সৌদি প্রবাসীকে হত্যা করে ৮ টুকরা,প্রেমিকা হাসনা গ্রেফতার পল্লবীতে শিশু রামিসার মৃত্যুতে শোকের ছায়া যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল টিসিবির সয়াবিন তেল উদ্ধার

Reporter Name / ৪৯২ Time View
Update Time : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দী স্টাফ রিপোর্টার:

 

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মোমেনবাগ সালাউদ্দিন স্কুলের সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে ৬৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস সেনাদল মঙ্গলবার ১৩ জানুয়ারি সকাল দশটার দিকে এই অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায়। এবং তার প্রতিনিধির মাধ্যমে ভুয়া কাগজপত্র প্রদর্শন করে। তবে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে এই ৬৭ ব্যারেল ভোজ্য তেল চোরাই ভাবে সংগ্রহ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল
স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফয়েজ নামক ব্যক্তি। অনেকেই বলছেন এগুলো সরকারিভাবে সাধারণ মানুষের নিকট স্বল্পমূল্যে বিতরণের জন্য টিসিবি কে সরবরাহকৃত তেল। চোরাই ভাবে মজুদকৃত এই ভোজ্য তেলের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সাধারণ মানুষের জন্য সরবরাহকৃত সরকারি খোলা বাজারের তেল গোপনে মজুদ করার বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *