শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

Headline :
লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update Time : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১০২ পুরিয়া হেরোইনসহ মো. খোকন হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
র‌্যাব-১০ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ডিএমপির লালবাগ এলাকায় র‌্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ১০২ পুরিয়া হেরোইনসহ মো. খোকন হাওলাদারকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা।
গ্রেফতার খোকন হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমজাদ হোসেন হাওলাদার।
র‌্যাবের দাবি, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানীর লালবাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র‌্যাব-১০ আরও জানায়, উদ্ধারকৃত হেরোইনসহ গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *