রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, আহত ২ মুন্সিগঞ্জে স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করল প্রশাসন রাজধানীর তেজগাঁও থেকে রাজবাড়ী থানার মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং গ্রেফতার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি  দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার বটিয়াঘাটায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীর তেজগাঁও থেকে রাজবাড়ী থানার মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং গ্রেফতার

Reporter Name / ৪ Time View
Update Time : রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ী সদর থানায় দায়ের হওয়া পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫)-কে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব জানায়, গত ২৬ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-২-এর সহযোগিতায় ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ঢেকিগাঁড়িয়া গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল ২০২৬ রাতে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির সময় আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে মুরাদ জং ও তার সহযোগীরা কর্তব্যরত কনস্টেবল মো. জুয়েলের ওপর হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই শ্রীদাম চন্দ্র দাস বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হলে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
অবশেষে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি মুরাদ জংকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *