সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ

Reporter Name / ১৮৯ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

নদী খননের মাটি জমায় ডুমুরিয়ার আশ্রয়ণ প্রকল্পে দুর্ভোগ

শেখ মাহাতাব হোসেন খুলনা 

খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পে নদী খননের মাটি ফেলার কারণে বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ঘরের পেছনে মাটির স্তূপ জমে টয়লেট, রান্নাঘর ও বসবাসের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের দাবি, ভদ্রাসহ ছয়টি নদীর খননকাজের মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরের পেছনে ফেলার ফলে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। টয়লেটের ট্যাংকি নষ্ট, রান্নাঘর ক্ষতিগ্রস্ত এবং শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে।
আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন জানান, প্রকল্পের ১২৫টি ঘরের মধ্যে ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতোমধ্যে অধিকাংশ মাটি অপসারণ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। তিনি বলেন, নদী খননের ফলে ক্ষতিগ্রস্তদের সমস্যা দ্রুত সমাধান এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *