রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জে প্রতিনিধি :
শিক্ষার্থীদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা প্রশাসন।
উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি কার্যকর করা হয়।
নির্দেশনা অনুযায়ী, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিভাবককে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা শিক্ষকদের মোবাইল ব্যবহার করতে পারবে। তথ্যসূত্র ডিবিসি নিউজ।
উপজেলা প্রশাসনের মতে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।
আপনার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে? মতামত জানান