সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

Headline :
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ

দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

Reporter Name / ১৯৪ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

দিনাজপুর বীরগঞ্জে গাজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

গতকাল ১৬ জুন সোমবার রাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে অভিযান চালিয়ে গাজী রহমানের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম আলী (৪৪) কে ১টি মটরসাইকেল, ৬০০ পিস মাদক দ্রব্য ইয়াবা ও ৫ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট নিজপাড়া ইউনিয়নের খলশী বাজারের পাশে উল্লেখিত ৬০০ পিস ইয়াবা, ৫ কেজি গাজা মাদকদ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।

অভিযানের সময় এজহারকারী উপ-পরিদর্শক জায়েদ আলী জাফরীর সঙ্গে রেইডিং টিম হিসেবে এএসআই ইমরান জাহান, সেপাই আলিফ পাশা, আব্দুর রাজ্জাক, আলামিন ও ওয়্যারলেছ অপারেটর ফেরদৌস আহম্মেদসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

সে সময় বহিরাগত মাদক কারবারি পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের হাশেম আলীর নিকট হতে এজাহারে বর্নিত অবৈধ মালাগুলো জব্দ করা হয়।

অভিযুক্ত হাসেম আলীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(খ)/১৯( খ) ধারায় ১৩(৬)২৬ নম্বর মামলা রেকর্ড হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে।

আসামিকে যথাসাথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *