সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

Headline :
সুন্দর বন এলাকার সার্বিক উন্নয়নে সকলকেই এগিয়ে আসার আহ্বান, মুখ্যমন্ত্রী  রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া

রাজউকের নিয়ম ভঙ্গ করে মগবাজারে বহুতল ভবন নির্মাণ অব্যাহত

Reporter Name / ৭২০ Time View
Update Time : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Oplus_0

 

মো. আবদুল আলীম

রাজধানীর মগবাজারের ১৭২, নয়াটোলা এলাকার (থানা হাতিরঝিল, রাজউক জোন–৬/১) একটি বহুতল ভবনে রাজউকের নিয়ম ভঙ্গ করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটিতে অনিয়মের কারণে রাজউক পূর্বে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার জব্দ করে এবং নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু ভবন মালিকের সঙ্গে যোগাযোগ ও অনৈতিক প্রভাব খাটিয়ে দায়িত্বপ্রাপ্ত অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুনকে ‘ম্যানেজ’ করার মাধ্যমে নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয়। স্থানীয়দের অভিযোগ, ভবনটি এখন পাশের একটি বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দ্রুতগতিতে নির্মাণাধীন রয়েছে।

এ প্রসঙ্গে রাজউক জোন–৬/১ এর অফিসার আবদুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে দাবি করেন যে, ওই ভবনে কোনো নির্মাণ কাজ চলছে না। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবন মালিক সেখানে জোরেশোরে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

ভবনটির কারণে ভুক্তভোগীরা রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ জমা দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে জানা গেছে। অভিযোগের একটি কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *