শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

Headline :
বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শ্যামপুরে নুসাইবা অপটিকস থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার,র‍্যাব-১০-এর অভিযান জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ

মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক

Reporter Name / ২০৯ Time View
Update Time : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

মনাকষা সীমান্ত হতে ০১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের মনাকষা বিওপির একটি টহলদল ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত ০৫টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের বালুটঙ্গি গ্রামে একটি বিশেষ টহল পরিচালনা করে। টহলদল টহল পরিচালন করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে বালুটঙ্গি গ্রামের মাঠের মধ্যে দিয়ে মাদক চোরাচালান হওয়ার সম্ভবনা রয়েছে। এপ্রেক্ষিতে টহলদল উক্ত স্থানে গমন করতঃ সন্দেহভাজন একজন ব্যক্তিকে মাঠের মধ্যে দিয়ে আসতে দেখে তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। টহলদল তাকে ধাওয়া করে মোঃ জাহাঙ্গীর (৪৫), পিতা-মোঃ সোহরাব, গ্রাম-সাহাপাড়া, পোষ্ট-সাহাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবঞ্জকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে অভিনব কায়দায় বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল খুজে পায়। আটককৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ভারতীয় ফেন্সিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *