শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

নওগাঁর মান্দায় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৬৬০ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নওগাঁর মান্দায় বিল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 

মো. জুয়েল মন্ডল,মহাদেবপুর নওগাঁ:

গতকাল ১২ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার কসব ইউনিয়নের খৈরাল বিল থেকে শাহীনুল ইসলাম মন্ডল (৪২) নামে এক যুবককের মরদেহ উদ্ধার করা হয়।

শাহীনুল ইসলাম মন্ডল বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর এলাকার আবুল হোসেনের ছেলে বলে পুলিশ জানায়।

স্থানীয় লোকজন জানায়, এদিন সকালে বোরো ধান রোপণের জমি প্রস্তুত করতে মাঠে গিয়ে কৃষকরা বিলের মধ্যে এ মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে জানায়।খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।মরদেহের শরীরের একাধিক স্থানে বিদ্যুৎ স্পর্শের ক্ষতের চিহ্ন ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের অদুরেই বিদ্যুৎ চালিত গভীর নলকূপের একটি ট্রান্সফরমার পড়েছিল। স্থানীয়দের ধারণা গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে তার মৃত্যু হয়েছে।মরদেহের পরিচয় নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন,ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *