শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

Headline :
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন দিনাজপুরের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন রামেবি এর ৮ হাজার গাছ কাগজে থাকলেও বাস্তবে উধাও এর অভিযোগ  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পলিথিন কারখানাকে জরিমানা সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক সাঁথিয়ায় কাজীপুর গ্রামে দুই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি কোতোয়ালীতে মিছিলে হামলার অভিযোগ, আহত যুবদল নেতা হাজী পারভেজ আলম দিনাজপুরে জোড়া লাশ উদ্ধার ও ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন পশ্চিম বাংলা সরকারের জনকল্যাণ কর্মসূচি 

ডেমরায় অবৈধ গ্যাস সংযোগ তিতাস কর্মকর্তাদের যোগসাজশে চলছে লুটপাট,

Reporter Name / ৭১২ Time View
Update Time : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

 

রাজস্ব হারাচ্ছে সরকার

হৃদয় ইসলাম :

ঢাকার ডেমরা এলাকায় বিস্তৃতভাবে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, এলাকার বিভিন্ন কারখানা ও বসতবাড়িতে তিতাস গ্যাসের কোনো বৈধ অনুমোদন ছাড়াই সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগের পেছনে রয়েছে তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় গ্যাস ঠিকাদারদের সরাসরি হাত।

সরে জমিনে যা জানা গেল:

ডেমরার গাউছিয়া, ধোলাইপাড়, কাজীরটেক ও শান্তিবাগ এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, কিছু ঘরবাড়ির পাশে ছোট ছোট গ্যাস পাইপ মাটির নিচ দিয়ে প্রবেশ করেছে অভ্যন্তরে। স্থানীয়রা জানান, রাতে বা ভোরে এসব সংযোগ কার্যকর করা হয়, যাতে জনসাধারণের নজর না পড়ে।

মাসে মাসে ভাগাভাগি:

এলাকাবাসী জানায়, এসব সংযোগ দেওয়া হয় তিতাস গ্যাসের কিছু দুর্নীতিপরায়ণ কর্মকর্তা ও স্থানীয় ঠিকাদারের চুক্তিতে। মাস শেষে প্রতিটি অবৈধ সংযোগ থেকে টাকা তুলে ভাগ করে নেওয়া হয়।
একজন গ্যাস ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন,ওপর মহলে টাকা পাঠানো হয়। স্থানীয় প্রশাসনও জানে, কিন্তু কেউ কিছু করে না।

ভোগান্তিতে বৈধ গ্রাহকরা:

ডেমরার একাধিক বৈধ গ্রাহক অভিযোগ করেছেন, তারা মাসিক বিল দিচ্ছেন নিয়মিত, কিন্তু গ্যাসের চাপ পাচ্ছেন না। তারা মনে করছেন, এইসব অবৈধ সংযোগের কারণেই বৈধ সংযোগে গ্যাসের চাপ কমে যাচ্ছে।

আমরা নিয়ম মেনে বিল দিচ্ছি, অথচ রান্না করতে পারি না। অবৈধরা গ্যাস পায় বেশি!”
এক নারীর অভিযোগ, সকাল থেকে গ্যাস নেই, চুলা জ্বলছে না, অথচ পাশের দোকানে গ্যাস চলছে।”

পরবর্তী ধাপে যা আসছে:

সরাসরি অনুসন্ধানে আমরা পেয়েছি বেশ কয়েকজন অবৈধ সংযোগদাতার নাম ও ছবি। পরবর্তী পর্বে তুলে ধরা হবে:

এভাবে অবৈধ গ্যাস সংযোগ চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি প্রতি মাসে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *