শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ৩৫৭ Time View
Update Time : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

সমাজের প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর শীতার্ত মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে জেলা শহরের আরামবাগ এলাকায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ, ব্রাক ও আশার যৌথ সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করে এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ’র নির্বাহী পরিচালক ও এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম খান বাবু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মমেনা খাতুন, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল মালেক, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক আরিফুজ্জামান তালুকদার, আলোর নীড়ের সিনিয়র ব্যবস্থাপক রাইহানুল হক, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মো. এনামুল হল নাসিমসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *