শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

কেরানীগঞ্জে সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ

Reporter Name / ৪৩০ Time View
Update Time : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ

কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাঁও এলাকায় শত বছরের পুরনো একটি সরকারি খাল ভরাট করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আশকর আলীর বিরুদ্ধে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেম্বার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশকর আলী ও তার ছেলে তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী আজগর খালটি অবৈধভাবে ভরাট করে তাদের ব্যক্তিগত জমিতে রাস্তা তৈরি করছেন। খাল ভরাটের কারণে এলাকার পানিনিষ্কাশনব্যবস্থা ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া, কৃষকদের দাবি, খাল দখলের ফলে কৃষিজমির জন্য প্রয়োজনীয় সেচের সুবিধাও হারিয়ে যাচ্ছে।

স্থানীয় কৃষক রমিজ উদ্দিন বলেন, “কেরানীগঞ্জে খাল-বিল ভরাটের কারণে কৃষিজমি দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। সরকারি খাল পর্যন্ত দখল হয়ে যাচ্ছে, এতে কৃষিকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।”অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আশকর আলী বলেন, “দীর্ঘদিন ধরে খালে পানি প্রবাহ বন্ধ রয়েছে। তাই আমার জমির জন্য রাস্তা তৈরি করছি। যদি কোনো বাধা আসে, তাহলে রাস্তা নির্মাণ বন্ধ রাখব।”

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, “কৃষকদের ফসল রক্ষায় পানি নিষ্কাশন নিশ্চিত করতে এবং খাল দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়রা দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *