শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার

Reporter Name / ৪১৭ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

কলাপাড়ায় নদী থেকে জেলে বধূর লাশ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর এক জেলে বধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে স্বজনদের সহযোগিতায় চাকামইয়া সংলগ্ন আরপাঙ্গাশিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রওশান আরা বেগম উপজেলার চাকামইয়া ইউপির পূর্ব চাকামইয়া দ্বিত্তা আবাসনের বাসিন্দা কাছেম হাওলাদারের স্ত্রী। মৃতের নাতনী রিমা জানান, তার নানা বৃদ্ধ হওয়ায় প্রায় সময়ই নানী খাওয়ার মাছ সংগ্রহ করতে নদীতে শিকারে যেতেন।সোমবার বিকেল ৪ টায় একই ভাবে মাছ শিকারে যান রওশন আরা। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও ঘরে না ফেরায় তাকে হন্নে হয়ে খুঁজতে থাকেন পরিবার সহ স্থানীয়রা। রাতে তার সন্ধান না পেলেও সকালে নদীর তীরে জাল টান দিলে তার মরদেহ পাওয়া যায়। এসময় তার হাতে জালের দড়ি বাধা ছিল বলেও জানান রিমা। এদিকে স্থানীয় অনেক নারীদের দাবী জিন ভুতের আছরে রওশনারার মৃত্যু হয়েছে। গতকাল আমবশ্যার রাতে তাকে একা পেয়ে জিনেরা মেরে ফেলেছে। এছাড়া ওই নারীর সঙ্গে জিনের একটা সম্পর্ক ছিল এমন দাবী একাধিক স্থানীয় গৃহবধূদের। এবিষয়ে কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। জেলে বধূর মৃত্যু ঠিক কি কারণে হয়েছে তার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *