মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

Headline :
রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব বীরগঞ্জে কৃষকরা আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন

৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

Reporter Name / ১৬ Time View
Update Time : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Oplus_131072

৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সত্যের সন্ধানে, মানুষের পাশে—এই অঙ্গীকারকে ধারণ করে দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম ৭১ বাংলা বার্তা আজ সফলতার ৬ বছর পূর্ণ করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬, ঢাকার শ্যামপুরের জুরাইন টাওয়ার (২য় তলা)-এর একটি চাইনিজ রেস্টুরেন্টে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭১ বাংলা বার্তার সম্পাদক ও প্রকাশক এস এম হৃদয় ইসলাম চুন্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. নজরুল ইসলাম এবং মো. হালিম সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জুরাইন প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল কবির, ৭১ বাংলা বার্তার নির্বাহী সম্পাদক মো. আব্দুল আলীম, সাহেল আহমেদ সোহেল
কবির শাহ, দেবাশীষ মজুমদারসহ গণমাধ্যম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্যে এস এম হৃদয় ইসলাম চুন্নু বলেন, “পাঠকদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা তুলে ধরাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের পাশে থেকে ৭১ বাংলা বার্তার অগ্রযাত্রা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
৬ বছরের এই গৌরবময় পথচলায় ৭১ বাংলা বার্তা পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও সহযোগীদের জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *