শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

Headline :
দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শ্যামপুরে নুসাইবা অপটিকস থেকে ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার,র‍্যাব-১০-এর অভিযান জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ কেরানীগঞ্জে ৭৩০ পিস ইয়াবা ও ৬ ককটেলসহ দুইজন গ্রেপ্তার

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার ৫৯১ আইন লঙ্ঘনকারী গ্রেপ্তার

Reporter Name / ১৬৭ Time View
Update Time : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

মো লুৎফুর রহমান রাকিব:

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ জুন থেকে ৫জুলাই ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে ইকামা আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৭৫৯ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৪৮৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৪৪ জনকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬২৯ জন ধরা পড়েন। তাদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপীয়, ৪৬ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টাকালে আরও ৫৮ জনকে আটক করা হয়েছে।
আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, চাকরি অথবা অন্যভাবে সহায়তা করার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৭ হাজার ৪৪৫ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং ইতোমধ্যে ১২ হাজার ২৯২ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহন, আশ্রয় বা যেকোনো ধরনের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ রিয়াল জরিমানা এবং ব্যবহৃত গাড়ি বা সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *