সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

সড়ক নয় যেন বালুর স্তুপ

Reporter Name / ১৮৭ Time View
Update Time : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

 

  • বাহুবলে সড়ক বন্ধ করে অবৈধ বালুর ব্যবসা
  • মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

হবিগঞ্জ প্রতিনিধি : সড়কের উপর বালুর স্তুপ গড়ে তোলা হয়েছে। এতে যানবাহন ও জনচলাচলে বিঘ্ন ঘটছে। শুধু তাই নয়, সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর-চলিতাতলা সড়কে প্রকাশ্যে চলছে অবৈধ বালু ব্যবসা।

একাধিক টমটম চালক ও পথচারীরা জানান, আঞ্চলিক সড়কের উপর বালু রেখে দীর্ঘদিন যাবত অবৈধ বালুর ব্যবসা করে যাচ্ছেন স্হানীয় আহাদ মিয়া, ফারুক মিয়া ও ইব্রাহিম মিয়া। এমতাবস্থায়, বাইপাস সড়ক ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে হয় মহাসড়কে।ওই সড়ক দখলমুক্ত করা হলে নিরাপদ ভাবে চলাচল করা সম্ভব বলেও জানান তারা।

ফতেহপুর গ্রামের সফিক মিয়া নামে এক সিএনজি যাত্রী জানান, বাইপাস সড়ক থাকারপরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হচ্ছে। বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলে প্রতিবাদ জানাতে পারেন নি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই।বালু ব্যবসায়ী আহাদ মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, ঢাকা সিলেট মহাসড়কে কাজের জন্য বালু রাখা হয়েছিল। আমরা বালু সড়িয়ে পেলতেছি।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন জানান, সড়ক বন্ধ করে বালুর ব্যবসার বিষয়টি আমি অবগত ছিলামনা। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *