সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Reporter Name / ১০ Time View
Update Time : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে র‌্যাব-১০ সদর কোম্পানির একটি আভিযানিক দল শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৭৫(০১)২০২৩-এর আসামি মো. রবিনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের তথ্যমতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী দায়ের করা মামলায় রবিনের বিরুদ্ধে ১ বছর ৬ মাসের কারাদণ্ডের সাজা রয়েছে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *