বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

Headline :
হাওড়পাড়ে কৃষকদের মুখে হাসি ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কুমিল্লায় পুলিশের অভিযান বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারীর প্রধান  আসামী গ্রেফতার

Reporter Name / ৫১২ Time View
Update Time : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারীর প্রধান  আসামী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

১৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ০৭:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নিচু ধুমি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিরোধী সংবাদ প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলাকারী প্রধান দুই আসামী ১। মোঃ আলামিন (৩০), পিতা-সাধু, সাং-নিচুধুমি, ২। মোঃ আওয়াল (৩১), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-কৃষ্ণগোবিন্দপুর কাইঠাপাড়া উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কাইটাপাড়া কৃষ্ণ গোবিন্দপুর এলাকায় মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গ্রেফতারকৃত আসামী এবং তার সহযোগী সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হামলা করেন। পরবর্তীতে উক্ত সম্পাদক বাদী হয়ে গত ১৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের নামে চাঁপাইনববাগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়েরের অল্প সময়ের মধ্যে মামলার অন্যতম ১ ও ২নং আসামীকে চাঁপাইনাববগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নিচুধুমি এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারে র্যা বের অপারেশন কার্যক্রম অব্যাহত রয়েছে।উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *