সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

Headline :
সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

শিবচরে সাদ পন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৬৬৭ Time View
Update Time : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

 

রাজু আহমেদ শিবচর, মাদারীপুর

বিশ্ব ইজতেমাকে ঘিরে টংগী বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সাদপন্থীদের বর্বরতা হামলার হুকুম দাতা ওয়াসিফুল ইসলাম গং সহ গ্রেফতার‚ ফাঁশি এবং দৃষ্টান্তমূলক শাস্তি ও সাদপন্থীদের সকল প্রকার কার্যক্রম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছেন ।গতকাল সকাল দশটায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাথীদের উপর সাদ পন্থী কর্তৃক হামলা ও হত্যার বিচারের দাবিতে শিবচর উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজিত শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম বরাবর স্মারকলিপি পেশ করেন হেফাজত ইসলাম নেতাকর্মী ও তাবলীগ জামাতের সাথীরা।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর।
শিবচর উপজেলা হেফাজত ইসলাম বাংলাদেশ সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা মুফতি নেয়ামাতুল্লাহ আল ফরিদী, হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্ডীবর্দী, মাদারীপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ সাধারন সম্পাদক হযরত মাওলানা মুফতি জামাল উদ্দীন, মাদারীপুর জেলা হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা মাহাবুব সাহেব, হাজী শরীয়তউল্লাহ রহমাতুল্লাহি আলাইহি এর সপ্তম পুরুষ হাফেজ মাওলানা মোঃ হানজালা পীরজাদা বাহাদুরপুর, শিবচর ওলামা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হযরত মাওলানা শাহ আলম তালুকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা সভাপতি হাফেজ মাওলানা জাফর আহমেদ, মাদারীপুর জেলা মার্কাজ মসজিদের আমির মুফতী আতিকুল ইসলাম, শিবচর কওমি মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা ফারুক আহমেদ, শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি যুবায়ের আহমেদ, বাহাদুরপুর কওমি মাদ্রাসা নায়েবে মুহতামিম হযরত মাওলানা জিয়াউল হক কাসেমী,বাহাদুরপুর শরীয়াতীয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা জাহাঙ্গীর হুসাইন, হযরত মাওলানা ইলিয়াস হুসাইন, আশরাফুল মাদারেস নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুইনুল হোসেন, শিবচর উপজেলা তাবলীগ জামাতের সাথী রানা মোল্লা,সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *