শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

Reporter Name / ৩৯৩ Time View
Update Time : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Oplus_131072

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

অনুসন্ধানী সাংবাদিক ও দৈনিক ঢাকা প্রতিদিন-এর বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর সদরঘাট ফায়ার সার্ভিসের সামনে কোতোয়ালী থানা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবীরা অংশ নিয়ে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা সমাজে দুর্নীতি,অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা গ্রেপ্তার করা গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।

সাংবাদিকরা বলেন, একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনের যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা আরও বলেন, হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোল্লা নাসির, পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের দেবাশীষ মজুমদার, সাংবাদিক সঞ্জয়, অশীষ চক্রবর্তী, মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল হাওলাদার, ডিজিটাল নিউজের আ. রহমান, আলোকিত কণ্ঠের জয়নাল আবেদীন, চেকপোস্টের প্রতিনিধি, দৈনিক সত্যবানীর সন্ধানের মো. কবির শাহ, দৈনিক নওরোজের মো. হেলাল উদ্দিন ও রুনা লায়লাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
কোতোয়ালী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সাংবাদিক সমাজ তাঁর মুক্তি চায়। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করা কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোতোয়ালী থানা প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে শ্যামপুর, কদমতলী, জুরাইন, ডেমরা, যাত্রাবাড়ী, ওয়ারী, কোতোয়ালী, সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকার সাংবাদিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিক হাফিজুর রহমান শফিকের দ্রুত মুক্তি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দেশে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *