শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা
নিজস্ব প্রতিবেদক:
পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ক্লাবের সদস্য মোঃ রনি’র নবজাতক সন্তানের সুস্থ, সুন্দর ও কল্যাণময় জীবনের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া ক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান-এর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য, দেশের সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং পেশাগত সফলতা কামনা করা হয়।
এসময় পবিত্র হজ পালনরত ক্লাবের সদস্য নূর হোসেন-এর হজের সকল আনুষ্ঠানিকতা সুন্দরভাবে সম্পন্ন হওয়া এবং তাঁর সুস্থ ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।
এছাড়াও চাঁদনী মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম-এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
দোয়া শেষে উপস্থিত সবাই দেশ, জাতি এবং সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।