বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৮০ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ঢাকার রাজধানী যাত্রাবাড়ীতে ২০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির সামনে এ শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। একই সঙ্গে তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন।

শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত সেশন ফি, টিউশন ফি ও পরীক্ষার ফি আদায় করা হলেও সেই অর্থের সঠিক হিসাব নেই। তাদের দাবি, প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের আয় ব্যাংকে জমা না দিয়ে নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও কল্যাণ তহবিলের অর্থ যথাযথভাবে জমা না দেওয়ার অভিযোগও তোলা হয়।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ২০২১ সালের পর থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, শিক্ষার্থী সংখ্যা ও অভ্যন্তরীণ পরিবেশের অবনতি ঘটেছে। সিনিয়র শিক্ষকদের অবমূল্যায়ন, শিক্ষক-কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং ভিন্নমত দমন করতেও একটি সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, বেতন-ভাতার দাবি তুললেই তাদের শোকজ ও চাকরিচ্যুতির ভয় দেখানো হয়। তারা আরও বলেন, মানববন্ধনের আগাম সংবাদ পেয়ে কোনো সরকারি ছুটি না থাকা সত্ত্বেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাইল এসএমএসের মাধ্যমে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, একসময় প্রতিষ্ঠানটি ভালো ফলাফল ও শিক্ষার মানের জন্য পরিচিত ছিল। কিন্তু বর্তমানে নানা অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার কারণে প্রতিষ্ঠানটি সংকটের মুখে পড়েছে।

এ সময় বক্তারা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আর্থিক অনিয়ম, শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন, প্রভিডেন্ট ফান্ডের অর্থ এবং ঢাকা এক্সপ্রেসওয়ে প্রকল্প থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের টাকার হিসাব তদন্তের দাবি জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *