মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

Headline :
৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কুমিল্লায় পুলিশের অভিযান বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার জ্বালানি সংকটে অফিস সময় কমল,সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট

যাত্রাবাড়িতে নকশা অনুমোদন ছাড়া বহুতল ভবন,রাজউক ম্যানেজ

Reporter Name / ১৭২ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

যাত্রাবাড়িতে নকশা অনুমোদন ছাড়া বহুতল ভবন,রাজউক ম্যানেজ

স্টাফ রিপোর্টার:

৭৬/৮/সি-১ উত্তর যাত্রাবাড়ি, মাদরাসার গলি, থানা: যাত্রাবাড়ি, ঢাকা ঠিকানায় রাজউকের নকশা অনুমোদন ও জমির ছাড়পত্র না নিয়ে বহুতল ভবন নির্মানের কাজ চলছে। রাস্তা দখল করে রাস্তার ওপর পিলার নির্মান করে সেখানে বে-আইনিভাবে বারান্দা নির্মান কাজ চলছে। এর ফলে রাস্তা ব্যবহারকারী নিকটস্ত লোকজন অনেক ক্ষতির শিকার। উক্ত জমির (দাগ নম্বর ১৩৮১) এর বিষয়ে আদালতে মিসকেস চলছে বলে এলাকার ভুক্তভোগীরা জানান। উক্ত ঠিকানায় নকশা ছাড়া বহুতল ভবন নির্মিত হলে নিকটস্তরা মারাত্মক ক্ষতির শিকার হবে বলে সরেজমিনে দেখা যায়। নির্মানাধীন ভবনের মালিকের নাম সামসুন নাহার ও মোহাম্মদ আলী সোহাগ। যাত্রাবাড়ি চৌরাস্তা শাহীদ জিয়া স্কুল এন্ড কলেজ থেকে ধলপুর বরাবর যেতে ‘স্বপ্ন’ নামক একটি সুপারশপ রয়েছে। এই ‘স্বপ্ন’ নামক সুপার শপের পাশ দিয়ে যে গলি আছে তাকে মাদরাসা গলি বলে। এই গলির ভেতরে নির্মানাধীন সাইট অবস্থিত। নকশা অনুমোদন ছাড়া ভবনটির বিষয়ে রাজউকে অভিযোগ দেওয়ার পর রাজউক ভবন মালিক বরাবর শুধুমাত্র নকশা চেয়ে একটি নোটিস জারি করে দায়িত্ব শেষ করে। রাজউকের নোটিস গ্রহণ করার পরও ভবন মালিক দ্রুত গতিতে নির্মান কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান অবৈধ ভবনটি নির্মানকারি সামসুন নাহার ও মোহাম্মদ আলী সোহাগ গোটা এলাকায় প্রচার করছেন যে, রাজউককে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে তারা নকশা অনুমোদন ছাড়া ভবনটি নির্মান করছেন। রাজউক তাদের কিছুই করবে না। এদিকে অবৈধ ভবনটির নির্মান কাজ বন্ধ না করলে এলাকাবাসিরা অনেক ক্ষতির শিকার হবে বলে এলাকা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *