সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

Headline :
সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ

Reporter Name / ১৯৬ Time View
Update Time : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Oplus_131072

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন, অভিভাবকদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর কদমতলীর ধনিয়া এলাকায় অবস্থিত ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিহত সাবিকুন প্রতিষ্ঠানটির ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ স্কুলের সার্বিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ ও কঠোর নিয়মকানুনের প্রভাব ছিল। তারা দাবি করেন, অনেক সময় শিক্ষার্থীদের ভুলত্রুটি নিয়ে কঠোর ভাষায় তিরস্কার করা হতো, যা কোমলমতি শিক্ষার্থীদের মানসিকভাবে প্রভাবিত করত।

কয়েকজন অভিভাবক জানান, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সতর্ক করতে গিয়ে কিছু শিক্ষক প্রায়ই কঠিন আচরণ করতেন। এ কারণে অনেক শিক্ষার্থী ভীত ও মানসিক চাপে থাকত বলে অভিযোগ করেন তারা। পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও অনেক সময় অমার্জিত আচরণের ঘটনা ঘটেছে বলে দাবি উঠেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশেরও একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাই শিক্ষকদের আচরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবসময় শিক্ষাবান্ধব ও মানবিক হওয়া প্রয়োজন।
এদিকে, শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, ঘটনার পেছনে কোনো অবহেলা বা মানসিক চাপের বিষয় জড়িত থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
তবে অভিযোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *