শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১

Reporter Name / ১২১ Time View
Update Time : শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কোতোয়ালী থানাধীন বাবুবাজার এলাকায় একটি আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ‘বি-বাড়িয়া আবাসিক হোটেল এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের ভেতরে তুচ্ছ বিষয় নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটি দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে কয়েকজন মিলে এক ব্যক্তিকে মারধর করে। সংঘর্ষের সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীর পরিবারের এক সদস্য অভিযোগ করেন, আমার ছোট ভাইকে হোটেলের ভেতরে মারধর করা হয়। আমি তাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট হোটেলে অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করা হয়।

গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর দাবি, এই হোটেলকে ঘিরে এমন ঘটনা নতুন নয়। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে হোটেলের মালিক রাজু বলেন, আমার হোটেলে মদ খেয়ে ঢুকে উল্টাপাল্টা কথা বললে কথাকাটাকাটি হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *