মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

Headline :
শ্যামপুর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন ব্রিজের নিচে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি

পঞ্চগড় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৩১০ Time View
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

পঞ্চগড় এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলায় নিখোঁজের একদিন পর শাহিদা আক্তার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

শনিবার (১৫ জুন) সকালে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শাহিদা আক্তার বামনপাড়া গ্রামের হারুন অর রশিদের মেয়ে। তিনি হাজি সফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবার (১৪ জুন) সকাল ৯টায় নিজ বাড়ি থেকে বের হয়েছে শাহিদা আক্তার। এরপর দিনভর পেরিয়ে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন না পেয়ে,,

স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে তার বাবা হারুন অর রশিদ পঞ্চগড় সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর একদিন পর শনিবার সকালে বাড়ির থেকে কিছু দূরে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেন।’

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রঞ্জু আহম্মেদ জানান , ওই পরীক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *