বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

Headline :
হাওড়পাড়ে কৃষকদের মুখে হাসি ৫ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, কুমিল্লায় পুলিশের অভিযান বাবুবাজারে আবাসিক হোটেলে গভীর রাতে সংঘর্ষ,আহত ১ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশালের হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সংসদে দৃঢ়তা, জনপদে আস্থা নেতৃত্বে আলাদা উচ্চতায় ব্যারিস্টার কায়সার কামাল জমির মাটি কাটা বন্ধে অভিযান ডেকু জব্দ শ্যামপুরে ওএমএস চাল পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ভূরুঙ্গামারীতে গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার

পঞ্চগড়ে গুপ্তধন দেওয়ার প্রতিশ্রুতি জিনের মাধ্যমে দুই প্রতারক আটক

Reporter Name / ৬৯৩ Time View
Update Time : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

পঞ্চগড়ে গুপ্তধন দেওয়ার প্রতিশ্রুতি জিনের মাধ্যমে দুই প্রতারক আটক

মোঃ আজহারুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে জিনের মাধ্যমে গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সময় দুই প্রতারক কে আটক করেছে পুলিশ।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনকে আটক করা হয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছে একটি চক্র। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।

রবিবার (২৩ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাকপাড়া এলাকায় বাচু মিয়া (৩২) ও মোঃ সাইদুল ইসলাম (৩৫) নামে প্রতারণার সময় আটক করে পুলিশ। এর আগে জিনের মাধ্যমে কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবী করে ওই দুই প্রতারক ।দাবীকৃত টাকা নিতে বাড়িতে আসলে ভুয়া স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ। বাচু মিয়া একই উপজেলার মীরগর মালীপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। ও সাইদুল নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম জানান,জিনের মাধ্যমে এর আগেও প্রতারণা করে টাকা নিয়েছিল। আজকে আবার নকল স্বর্ণালঙ্কার দিয়ে টাকা নিতে গেলে গ্রামবাসীর মিলে তাদের কে আটকে রেখে পুলিশে খবর দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *