সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

দলীয় বিভক্তির অবসান, পটিয়া উপজেলা বিএনপিতে ঐক্যের নবসূচনা

Reporter Name / ২৮১ Time View
Update Time : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

দলীয় বিভক্তির অবসান, পটিয়া উপজেলা বিএনপিতে ঐক্যের নবসূচন

মোঃ আজম খাঁন, চট্টগ্রাম:

দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তির অবসান ঘটিয়ে অবশেষে পটিয়া উপজেলা বিএনপিতে ফিরে এসেছে বহুল প্রত্যাশিত ঐক্য। দলীয় কোন্দলের জটিলতা নিরসন করে একত্রিত হয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। ফলে দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৯ জুন) বিকেলে চট্টগ্রাম শহরের একটি কার্যালয়ে পটিয়া উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উভয়পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঐক্য পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন নেতারা।

নেতৃবৃন্দ বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই। পটিয়া উপজেলা বিএনপি এখন থেকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।”

সভায় উপস্থিত ছিলেন দলীয় অভিজ্ঞ প্রবীণ নেতাসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা। সকলের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ আচরণ, আন্তরিকতা ও দলের প্রতি দায়বদ্ধতার প্রকাশ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে স্থানীয় নেতৃত্বে মতপার্থক্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ছিল পটিয়া উপজেলা বিএনপি। এতে দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয়। তবে নেতাদের আন্তরিক প্রচেষ্টা ও শুভবুদ্ধির জাগরণে এবার সেই অচলাবস্থার অবসান ঘটেছে।

এ ঐক্যকে ঘিরে এখন দলের তৃণমূল পর্যায়ে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় কর্মী-সমর্থকরাও এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগে ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *