বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
কোলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
পশ্চিম বাংলার রাজ্যে বিজেপি র সাংগঠনিক কমিটির সদস্য ও ডায়মন্ড হারবার লোকসভার প্রাক্তন বিজেপি র প্রার্থী শ্রী অভিজিৎ দাস ববি, নিজের দলের অনুশাসন ও আদর্শ সামনে রেখে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।
সেই সঙ্গে যে সমস্ত দলের নেতা ও কর্মী দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি বলেন যে, বিগত তৃনমূল কংগ্রেসের সরকারের আমলে আমাদের বহু নেতাকর্মী আক্রান্ত হয়েছে। এবং অনেকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এবং বহু নেতাকর্মীদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে।
এবং সেই সমস্ত নেতা ও কর্মীদের ভাবাবেগ আঘাত দিয়ে কোন কাজ আমরা করবো না।যারা মাঠে ময়দানে নেমে বিগত সরকারের আমলে লড়াই চালিয়ে গেছেন তাদের কে আমরা নিয়ে এগিয়ে যাব। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী,যে জনমুখী কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে চলেছে তাতে প্রত্যেক মানুষের শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজেপি নেতা অভিজিৎ দাস ববি, বলেন যে, বহু লড়াই ও সংগ্রামের মাধ্যমে আমরা পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সরকার কে হঠিয়ে দিয়ে উন্নয়নশীল সরকার কে নিয়ে এসেছি।এই সরকারের মাথায় রয়েছে বিশ্ববরেণ্য নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
একদিকে কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্পের আওতায় আনা কাজ কে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে পশ্চিম বাংলার গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সবধরনের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষি শিল্প ও বানিজ্য কলকারখানা ও কর্মসংস্থান সৃষ্টি, এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি প্রকরণ কে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর পশ্চিম বাংলা সরকার।
সংখ্যালঘুদের নিরাপত্তা ও আর্থিক সহায়তা প্রদান এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের কে আর্থিক সহায়তা প্রদান থেকে শুরু করে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা কে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অভিজিৎ দাস ববি বলেন, যে তৎকালীন তৃনমূল কংগ্রেসের আমলে যারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কে কেড়ে নিয়েছিল এবং তাদের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছিল তাদের কে ছাড় দেওয়া হবে না এই সরকারের আমলে। তবে একটু সময় লাগবে।
পশ্চিম বাংলার প্রতিটি মানুষের কাছে আহ্বান জানান যে তারা যেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র যে গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে চলেছে তাতে শামিল হন। সাধারণ মানুষের পরিসেবা দিতে এই সরকার বদ্ধপরিকর। এবং দলের নেতা ও কর্মীরা যদি কোথাও দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শহর থেকে গ্রাম পঞ্চায়েতের নতুন রাস্তা ঘাট ও পানি জল প্রকল্প এবং শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা কে আরো গতিশীল ও শক্তিশালী করতে পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বদ্ধপরিকর। পশ্চিম বাংলার উন্নয়নে বাংলার মানুষের এগিয়ে আসার আহ্বান জানান।