সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

Headline :
সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name / ১৫০ Time View
Update Time : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Oplus_131072

ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

হৃদয় ইসলাম :

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) রাত ৯টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এমপি সৈয়দ জয়নুল আবেদীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ হলে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, কেউ অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত।

এমনকি তিনি নিজেও কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও সংবাদ প্রকাশের আহ্বান জানান।
তিনি বলেন, ঢাকা-৪ আসনের সাধারণ মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন, অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে কাজ করার কথা জানান তিনি।
এসময় জুরাইন প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক এস এম হৃদয় ইসলাম স্থানীয়ভাবে জুরাইন প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী অফিসের দাবি জানান।

এ বিষয়ে এমপি সৈয়দ জয়নুল আবেদীন সহমত পোষণ করেন এবং সাংবাদিকদের জন্য ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জুরাইন প্রেসক্লাবের সভাপতি মো. রাসেল কবির, সাবেক এমপি পদপ্রার্থী সাহেল আহমেদ সোহেল, সাংবাদিক খোরশেদ আলম, মো. জনি, মো. মনির হোসেন, মো. আনোয়ার, মো. কবির শাহ, মো. নাজমুল, দেবাশীষ, আল-আমিন, আসাদুলসহ ঢাকা-৪ এলাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *