শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ১৫তম চাঁপাই উৎসব 

Reporter Name / ৭৭৩ Time View
Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

 

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে আয়োজিত ১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁপাই উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অত্র সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক ও সমিতির আজীবন সদস্য ইকবাল আহমেদ প্রমুখ । এসময় বক্তারা বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ, উৎসব আয়োজক কমিটির সদস্য এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকরা এবং উৎসব সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *