বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয়

Reporter Name / ১৭৭ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Oplus_0

গুমের মামলায় ট্রাইব্যুনালে রিফাত নিলয়

নিজস্ব প্রতিবেদক :

গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় যুক্ত করা হয়েছে আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে। সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই নেতাকে আগামী ২৪ মে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, রিফাত নিলয় জোয়ার্দার ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তিনি সম্পৃক্ত ছিলেন।
প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, তার নির্দেশনায় কয়েকজন ব্যক্তিকে গোপনে আটক করে ডিজিএফআই নিয়ন্ত্রিত কথিত ‘আয়নাঘরে’ রাখা হয়েছিল। সেখানে আটক ব্যক্তিদের ওপর নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে রিফাত নিলয় জোয়ার্দার বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির পৃথক দুটি মামলায় কারাগারে আছেন। তদন্ত সংস্থা তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করতে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারির আবেদন করলে আদালত আগামী ২৪ মে হাজিরের দিন নির্ধারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *