বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

Headline :
দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন রমনায় অবৈধ পলিথিন জব্দ, মামলার প্রক্রিয়া চলছে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় কথিত অপহরণকারী ও সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ বেরাইদ মোড়লপাড়ায় ওএমএস কার্যক্রম পরিদর্শন,খাদ্য অধিদপ্তরের তদারকি জোরদার জুরাইনে র‍্যাব-১০ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরের ভাঙ্গায় র‌্যাব-১০ এর অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ বৃষ্টি উপেক্ষা করে ওএমএস কার্যক্রম পরিদর্শনে এআরও ডি-৭ এর আনোয়ার ৭১ বাংলা বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী গেন্দি ইয়াবাসহ গ্রেফতার মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসিব

গাছের ডালের সঙ্গে সংঘর্ষ

Reporter Name / ১৩৪ Time View
Update Time : বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

গাছের ডালের সঙ্গে সংঘর্ষ

আরমান হোসেন রাজু :

​নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

​এ ঘটনার পর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

​রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টার দিকে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস। ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে খয়রাতনগর স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর পড়ে থাকা একটি বড় গাছের ডালের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঝাঁকুনি দিয়ে ট্রেনের ইঞ্জিনটি রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *