গাছের ডালের সঙ্গে সংঘর্ষ
আরমান হোসেন রাজু :
নীলফামারীতে রেললাইনের ওপর ভেঙে পড়া গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে সৈয়দপুর-চিলাহাটি রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টার দিকে চিলাহাটি স্টেশন থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস। ট্রেনটি নীলফামারী রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রা বিরতি শেষে খয়রাতনগর স্টেশন এলাকায় পৌঁছালে লাইনের ওপর পড়ে থাকা একটি বড় গাছের ডালের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঝাঁকুনি দিয়ে ট্রেনের ইঞ্জিনটি রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক, এস এম হৃদয় ইসলাম, নির্বাহী সম্পাদক, মো: আবদুল আলীম, আইন উপদেষ্টা, এডভোকেট মো: ফয়জুল করিম,
ঠিকানা,:১০/২ গাউসিয়া কাশেম সেন্টার (৯ম তলা) আরামবাগ মতিঝিল বা/এ ঢাকা১০০০।
মোবাইল: ০১৭১৮--৪৬১২৪৭
© All rights reserved © 2026 71 bangla barta