রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

Headline :
অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১ দুর্গম সীমান্তবাসীর পাশে ৫৩ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন ৭০০ জন

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক ১

Reporter Name / ৭৫৬ Time View
Update Time : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

 

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ (৪৫) নামে এক জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ বক্তারপুর সাকিনস্থ বাতেন দর্জির ছেলে জনৈক সাইফুল ইসলামের মালিকানাধীন সাজিদ স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী চালায়। পুলিশ রাস্তায় ছোট দেউলিয়া গ্রামের মৃত ইমান আলী শেখের ছেলে মো. রাজ্জাক শেখকে তল্লাশী করে তার নিকট থেকে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে থানায় নিয়ে আসে।
গত ৮ মে রাতে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার নং ৭(৫)২৫। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বক্তারপুর মোড়ে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে ২২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজ্জাক শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানন মাদক বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *