মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

Headline :
যাত্রাবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার লালবাগে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুরাইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার লুট হওয়া ২০ রাউন্ড গুলি-কার্তুজ হাতিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে ছাত্রদলের সংবর্ধনা অনুষ্ঠান ওয়ারীতে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাবের অভিযান কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১

ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

Reporter Name / ৬৩৯ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম 

 

আজ জুম্মার নামাজের পর সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় মুসলিম পার্সোনাল ল বোর্ড এর ডাকে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিন পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করা হয়েছে। উত্তর দিনাজপুর ও মালদাহ ও মুর্শিদাবাদ জেলা এবং হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় শান্তি পূর্ণ ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পাহাড় থেকে সাগর ব্লক পর্যন্ত এই কর্মসূচি পালন করেছেন ভারতের শান্তি প্রিয় মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি থানা এলাকায় শান্তি প্রিয় মুসলিম উম্মাহর মানুষ ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।তারা ব্যানার ফেস্টুন ও ফ্লাক নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করতে রাস্তায় নেমেছেন। জুম্মার নামাজের পর ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর নির্দেশ মেনে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত করা হয়েছে বলে জানিয়েছেন মগরাহাট পশ্চিমের জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সর্দার এবং মাস্টার আবদুর রাজ্জাক সর্দার এবং মাস্টার সুজাউদ্দিন সাহেব। এদিন কলকাতার বিভিন্ন যায়গায় জুম্মার নামাজ আদায় পর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুসলিম পার্সোনাল ল বোর্ড এর সদস্য ও সমাজসেবী কামারুজ্জামান সাহেব সহ ফুরফুরা দরবার শরীফের পীরজাদারা ও খিদিরপুর খানকা শরীফের পীর সাহেবরা এবং অন্যান্য মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ এই মানববন্ধন কর্মসূচি তে ভাগ নেয়। প্রত্যেক মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ হাতে ব্যানার ফেস্টুন ও ফ্লাক নিয়ে ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *