শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

Headline :
রুপালি পর্দা থেকে ফুটবল মাঠে,এখন মাঠের রাজা আকাশ খান আমির অসহায় পরিবারকে  আর্থিক সহায়তা করলেন এমপি সৈয়দ জয়নুল আবেদীন চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ দক্ষিণ ইয়ার পুর সর্বজনীন দুর্গা পূজার শুভ উদ্বোধন করলেন অশোক পুরকায়স্থ শ্যামপুর বালুর মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান ডুমুরিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মিষ্টির দোকান দেখিয়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে শ্রীপুরে বিকাশের পরিবেশকের গাড়ি থেকে প্রায় ৩ কোটি টাকা লুট,গুলিবিদ্ধসহ আহত ৩ শ্যামপুর আইজি গেইট এলাকায় পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি সালাউদ্দিন আহমেদের রোগমুক্তি কামনায় শ্যামপুর থানা শ্রমিক দলের মিলাদ ও দোয়া মগরাহাট পশ্চিমে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ

সুমন ভুইঁয়া শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণে ঐক্যের প্রতীক

Reporter Name / ২৮৬ Time View
Update Time : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
Oplus_131072

 

এস এম হৃদয় ইসলাম :

জাতীয় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মো: সুমন ভুইঁয়া বর্তমানে সংগঠনের অন্যতম পরিশ্রমী, পরীক্ষিত ও ত্যাগী নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং অঙ্গীকার তাকে একজন নির্ভরযোগ্য সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দলের নেতৃত্বে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি মহানগর দক্ষিণের বিভিন্ন থানা কমিটির মধ্যে সুসংগঠিত সমন্বয় ও ঐক্য বজায় রাখতে সক্ষম হয়েছেন। শ্রমিক দলের ভিন্ন ভিন্ন পেশার নেতাকর্মীদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় তার গুরুত্বপূ্র্ণ ভূমিকা রয়েছে।

শৈশবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন মো: সুমন ভুইঁয়া। রাজনৈতিক আদর্শের প্রতি তার অঙ্গীকার ও সংগ্রামী মনোভাব তাকে ধীরে ধীরে শ্রমিক রাজনীতির পরিচিত মুখে পরিণত করেছে। দুঃসময়ে দলের কর্মসূচি বাস্তবায়ন, কর্মীদের পাশে দাঁড়ানো এবং নেতিবাচক পরিস্থিতিতে সংগঠন ধরে রাখার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন বলে জানিয়েছেন এলাকার নেতাকর্মীরা।

নেতাকর্মীদের মতে, মো: সুমন ভুইঁয়া সবসময় সাধারণ মানুষের সাথে মিশে থাকতে পছন্দ করেন। বিভিন্ন পেশার মানুষের সমস্যা ও দাবি সম্পর্কে খোঁজখবর নেওয়াসহ শ্রমজীবী জনগোষ্ঠীর অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সাম্প্রতিক সময়ে শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণকে পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে সুমন ভুইঁয়ার নেতৃত্ব সংগঠনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *