মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

Headline :
শ্যামপুর জুরাইন পুলিশ বক্স সংলগ্ন ব্রিজের নিচে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি সাংবাদিক হাফিজুর রহমান শফিককে অবশেষে মুক্ত অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে কোতোয়ালী থানা প্রেসক্লাবের মানববন্ধন সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে মানববন্ধন দোয়া মাহফিল অনুষ্ঠিত নবজাতকের সুস্বাস্থ্য, মরহুমের রূহের মাগফিরাত ও সাংবাদিকদের কল্যাণ কামনা পৃথক অভিযানে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের দুই সদস্য গ্রেফতার মানব পাচার মামলার আসামি যাত্রাবাড়ী গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার  ওএমএস কার্যক্রম পরিদর্শনে স্বচ্ছ বিতরণে সরেজমিনে নজরদারি

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

Reporter Name / ২২৮ Time View
Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা:

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (৫ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বাসযাত্রী স্বপন জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আরপি পরিবহন নামের একটি বাসের সঙ্গে রাজশাহী সোনামসজিদ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক, চালকের সহযোগী ও বাসযাত্রীসহ ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ফজলুল হকের ছেলেন আরিফুল ইসলাম, একই জেলার শফিকুল ইসলাম, সোহেল, শামিম, নাসির, হিমেল, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে আমিন, শামিম, সেলিম, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার সাবিরুল ইসলাম।

এছাড়াও ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পান্নাপাড়া গ্রামের মৃত আজিবর রহমানের ছেলে আসাদুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে ভর্তি করে। পরে যান চলাচলের জন্য রাস্তা স্বাভাবিক করা হয়।প্রসঙ্গত, এর আগে গত ৩০ ও ৩১ মে কালুখালীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *