মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

Headline :
কেরানীগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মাদকসহ ৪ জন গ্রেপ্তার কুমিল্লায় পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৮ লিটার চোলাই মদ উদ্ধার,গ্রেপ্তার ৩ বীরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার,মৃত্যু নিয়ে রহস্য দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ দক্ষিণ কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সদরঘাটে নারীকে ব্যবহার করে মাদক বেচাকেনার অভিযোগ,মিরাজকে ঘিরে চাঞ্চল্য ঢাকা টাওয়ারে রাজউকের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ৫ লাখ টাকা জরিমানা ভাসানচর-বিদ্যানন্দপুর কল্যাণ পরিষদের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত কদমতলীতে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ যুবক গ্রেপ্তার

মহাদেবপুরে অবৈধভাবে ধান চাল মজুদ করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ও দুই জনের কারাদণ্ড

Reporter Name / ২৮৪ Time View
Update Time : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

 

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে অতিরিক্ত ধান চাল মজুদ করায় দুইটি রাইস মিলে ৫০ হাজার টাকা জরিমানা ও দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার বিকালে উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুরে নাহার এগ্রো ও হাট চকগৌরীর ডিএম অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। অভিযান পরিচালনার সময় নাহার এগ্রোতে অবৈধভাবে অতিরিক্ত ১০০০ মেট্রিক টন চাল ও ২১০ মেট্রিক টন
ধান অবৈধ মজুদ রাখা ছিলো। অপরদিকে, ডিএম অটো রাইসমিলে ১২০০ মেট্রিক টন ধান ও ২৩২ মেট্রিক টন
চাউল মজুদ ছিলো। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.
আরিফুজ্জামান নাহার এগ্রোর ২০ হাজার টাকা জরিমানা ও ডি এম অটো রাইসমিলে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় উভয় মিলের ম্যানেজারকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আরেফিন, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খুরশিদুল ইসলাম, খাদ্য পরিদর্শক মোঃ সোহেল রানা, ওসিএলএসডি মোহাম্মদ জাহেদুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *