বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

বগুড়ায় যুবকের ওপর সন্ত্রাসী হামলা

Reporter Name / ৪৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
Oplus_131072

বগুড়ায় যুবকের ওপর সন্ত্রাসী হামলা, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বেডে

স্টাফ রিপোর্টার:

বগুড়া শহরে বাসার সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতের শিকার হয়েছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবকের নাম ফারহান তানভীর স্নিগ্ধ। তিনি বগুড়ার বিয়াম মডেল স্কুলের (এসএসসি-২০১৪ ব্যাচ) এবং সরকারি আজিজুল হক কলেজের (এইচএসসি-২০১৬ ব্যাচ ও বিবিএ ২০১৬-১৭ সেশন) প্রাক্তন শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বগুড়া শহরের টিনপট্টি মোড়ে নিজ বাসার সামনে গাড়ি পার্ক করার উদ্দেশ্যে বের হন স্নিগ্ধ। এ সময় কয়েকজন মোটরসাইকেল আরোহী যুবক তার গাড়ির সামনে এসে অকারণে উত্তেজিত আচরণ শুরু করে।

পরে তারা তাকে গাড়ি থেকে নামতে বলে। ঘটনার কারণ জানতে স্নিগ্ধ গাড়ি থেকে নামলে তাকে কথা বলার সুযোগ না দিয়েই অভিযুক্তরা ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি আঘাতের চেষ্টা চালায়।
একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শীদের উপস্থিতি থাকলেও হামলার সময় কেউ এগিয়ে এসে বাধা দেয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। আহত অবস্থায় দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে স্নিগ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চিকিৎসকরা তার রক্তক্ষরণ বন্ধ ও জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসার সামনে বের হওয়ার পর যদি একজন মানুষ এমন নৃশংস হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? হত্যাচেষ্টার মতো গুরুতর ঘটনার পরও পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।

পরিবারের দাবি, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
এদিকে, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরাও এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *